প্রকাশিত: Wed, Feb 21, 2024 9:13 AM
আপডেট: Thu, Oct 22, 2026 4:01 AM

[১]বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেবে না সরকার: ওবায়দুল কাদের

এম এম লিংকন: [২]  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরও বলেন, ৫৪টা দল নিয়ে তারা সরকারবিরোধী ঐক্যজোট করেছিল। ঐ সবাই দলের কোনটার অস্তিত্ব নাই। বিএনপি এখনও  মার্কিন দূতাবাসে মানবাধিকার নিয়ে নালিশ করে ।   

[৩] মঙ্গলবার আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে এ কথা বলেন তিনি।  

[৪] যারা আন্দোলনের নামে সহিংসতা করে তাদের আন্দোলনে বাধা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। তিনি বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেবে না সরকার। তারা শান্তিপূর্ণ কর্মসূচি দিলে আমরা বাধা দেব কেন?

[৫] নির্বাচন করার জন্যই বিএনপি নেতাদের আটক রাখা হয়েছিল কি না Ñসাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ২৮ অক্টোবরের ঘটনায় তাদেরকে কারাগারে নেওয়া হয়েছিল।